1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমতলীতে মাদ্রাসার দোকানে তালা, বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০, হাসপাতালে ১৮ জন বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ

কর্জ টাকা ফেরত চাওয়ায় পাওনাদারকে পিটিয়ে আহতের অভিযোগ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

 

 

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় কর্জ টাকা ফেরত চাওয়ায় পাওনাদার দিলীপ দাসকে (৪৫)পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৭মে)রাত অনুমান ৮ টার দিকে উপজেলার জগদীশপুর স্কুল এন্ড কলেজের পাশে একটি সেলুনে এ ঘটনা ঘটে।

জগদীশপুর ইউনিয়নের গুলাই গ্রামের পরিমল দাসের ছেলে দিলীপ দাস পার্শ্ববর্তী শ্যামপুর গ্রামের মৃত রেনু শীলের ছেলে বিমল শীলের (৫৮) কাছে ২০২৩সালের শেষের দিকে দুই ধাপে আট লক্ষ ( ৮০০০০০/-) টাকা স্টাম্পের মাধ্যমে কর্জ দিয়েছিল। সেই টাকা চাইতে দিলীপ জগদীশপুর বাজারে বিমল শীলের সেলুনের দোকানে যায়,টাকা চাওয়ার সাথে সাথেই রেগে বিমল এবং তার ছেলে দিলীপ দাসকে পিটিয়ে আহত করে।

এ বিষয়ে দিলীপ দাস বলেন আমি বিমলকে আট লক্ষ ( ৮০০০০০/-) টাকা কর্জ দিয়েছি,এখন টাকা চাইলেই সে তালবাহানা শুরু করছে।গত ০৭/০৫/২০২৫ ইং তারিখে আমি তার সেলুনে টাকা চাইলে সে এবং তার ছেলে উত্তেজিত হয়ে আমার উপর আক্রমণ করে, আমি অবাক হয়ে চেয়ে থাকি কারণ আমি বিশ্বাস করতেই পারছি না আমি টাকা ফেরত চাইলে সে এমন করবে।
আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আমি সেনা ক্যাম্পে যাই উনারা বলছেন থানায় একটি অভিযোগ করতে,আজ আমি থানায় অভিযোগ করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট