1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

১৭ হাজার কোটি টাকায় নির্মিত হবে ভোলা-বরিশাল সেতু

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

১৭ হাজার কোটি টাকায় নির্মিত হবে ভোলা-বরিশাল সেতু

১৭ হাজার কোটি টাকায় নির্মিত হবে ১১ কিলোমিটার দীর্ঘ ভোলা-বরিশাল সেতু।
প্রস্তাবিত ভোলা-বরিশাল সড়কে কালাবদর ও তেঁতুলিয়া নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্প বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা জানিয়েছে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ তথ্য জানানো হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন সেতু বিভাগের যুগ্ম সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিয়ন্ত্রণকারী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়
মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন বলেন, “এই সেতুটি নির্মিত হলে এ অঞ্চলের অনেকগুলো সমস্যার সমাধান হবে।”
সেতু পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, “সেতুটির দৈর্ঘ্য হবে ১১ কিলোমিটার। সেতুটি বহুমুখী সেতুতে রূপান্তরের জন্য আমরা প্রস্তাব নিয়েছি। সেতুটির সম্ভাব্য ব্যয় সতেরো হাজার কোটি টাকা।”

সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আজাদ জাহান।
সভায় বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, প্রকৌশলী, জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।

বক্তারা সভায় বরিশাল-ভোলা সড়কে সেতু নির্মাণের সম্ভাবনা, প্রয়োজনীয়তা এবং তা বাস্তবায়নের সম্ভাব্য চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা করেন।

তারা আশা প্রকাশ করেন, সেতুটি নির্মিত হলে বরিশাল ও ভোলার মধ্যে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে।
সভা চলাকালীন সময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভোলা-বরিশাল সেতুর দাবিতে আন্দোলন করা ছাত্রজনতা ও সাধারণ মানুষ সেতুর দাবিতে নানা ধরনের স্লোগান দিতে থাকেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট