1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

ভোলায় মা ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড হেলথ প্রমোটারদের (সিএনএইচপি) জন্য মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। আজ রবিবার (৪ মে ২০২৫), নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ, ভোলার হলরুমে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন ভোলার সিভিল সার্জন ডা. মো. মনিরুল ইসলাম।
পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই প্রশিক্ষণের আয়োজন করে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জিজেইউএস-এর পরিচালক অ্যাডভোকেট বীথি ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান রুস্তম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ভোলা-এর উপপরিচালক মো. মনিরুজ্জামান খান, পিকেএসএফ-এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শেখ সুলতান মোহাম্মদ হেজবুল্লাহ এবং নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ, ভোলার ইনচার্জ নার্সিং ইন্সট্রাক্টর নন্দা রানী দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিজেইউএস-এর উপপরিচালক মো. আবু বকর।
প্রশিক্ষণে পিপিইপিপি-ইইউ প্রকল্পের পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কম্পোনেন্টের আওতায় কেডেক, পরিবার উন্নয়ন সংস্থা, ওয়েব ফাউন্ডেশন এবং জিজেইউএস-এর দুর্গম এলাকায় কর্মরত মোট ২৫ জন সিএনএইচপি অংশগ্রহণ করেছেন। আগামী পাঁচদিন তাঁরা মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং পুষ্টি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করবেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট