1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভোলায় বোরো ধান কাটার ‘মাঠ দিবস’ উদযাপন

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের পরিরহাট এলাকায় বোরো ধান কাটার মধ্য দিয়ে ‘মাঠ দিবস’ উদযাপন করা হয়েছে। আজ শনিবার, ৩ মে ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১০টায় বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় স্থাপিত একটি প্রদর্শনী প্লটে এই মাঠ দিবস উদযাপন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ উইং) মোঃ হাবিব উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলার উপ-পরিচালক মোঃ খায়রুল ইসলাম মল্লিক এবং জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামীম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা সদর উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান। এই সময়ে অত্র এলাকার কৃষক ও কৃষানিরা উপস্থীত ছিলেন।
প্রদর্শনী প্লটে ব্রি ধান ৭৪ জাতের ধান চাষ করা হয় এবং তা কাটা হয় ‘একক মাঠ প্রদর্শনী’ কর্মসূচির অংশ হিসেবে। মূলত আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং উচ্চফলনশীল জাত চাষে তাদের উৎসাহিত করাই ছিল মাঠ দিবসের মূল উদ্দেশ্য।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট