1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

বোরহানউদ্দিনে বর্জ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে
বোরহানউদ্দিনে বর্জ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত। Sustainable Microenterprise and Resilient Transpormation (SMART) প্রকল্প এর আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) বাস্তবায়নাধীন promoting sustainable growth in poultry sub sector through RECP practice উপ-প্রকল্পের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২৩ এপ্রিল ২০২৫ (বুধবার) বোরহানউদ্দিন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রশিক্ষন রুমে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। এতেপোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু বিপদাপন্নতা, রিসোর্স এফিসিয়েন্ট অ্যান্ড ক্লিনার প্রোডাকশন আরইসিপি অনুশীলন, পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন আব্দুল জব্বার সরকারি কলেজের প্রভাষক মোঃ গোলাম মোস্তফা, বোরহানউদ্দিন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোসাঃ নাজনীন, এনভায়রনমেন্ট অ্যান্ড আরইসিপি অফিসার মোঃ মানছুর আলম এবং টেকনিক্যাল অফিসার ডঃ মাহমুদুল হাসান। এছাড়াও উপ-প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা প্রশিক্ষণে অংশ নেন।
প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশবান্ধব চর্চার গুরুত্ব ও বর্জ্য ব্যবস্থাপনার কৌশল নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষকরা বলেন, “আরইসিপি অনুশীলন পোলট্রি খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
উপস্থিত উদ্যোক্তারা প্রশিক্ষণ থেকে তাদের ব্যবসায় পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবস্থাপনার কৌশল প্রয়োগের বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি পেয়েছেন বলে জানান। তারা এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই উন্নয়নে অবদান রেখে যাচ্ছে বলে কর্মকর্তারা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট