1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

নীলফামারীতে ১৫ কেজি গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার”

জসিনুর রহমান জেলা প্রতিনিধি (নীলফামারী):
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

নীলফামারীর অপরাধ শাখা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ১৬-০৪-২০২৫ ইং রেজ বুধবার রাত ০৮.০০ ঘটিকায় পুলিশ সুপার, নীলফামারী জনাব এ.এফ.এম তারিক হোসেন খাঁন মহোদয়ের দিক নির্দেশনা ও নীলফামারী সার্কেল জনাব মোঃ ফারুক আহমেদের তত্তাবধানে অফিসার ইনচার্জ, নীলফামারী থানা এম.আর সাঈদের নেতৃত্বে একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আসামী ১। মোঃ রফিকুল ইসলাম(৩৮), পিতা-মোঃ আফতার আলী, মাতা-মোছাঃ হাফিজা বেগম, সাং-বুগড়াপাড়া, ইউপি-সোনাহার, থানা-দেবীগঞ্জ, জেলা-পঞ্চগড় এর নিকট হতে ১৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা, যার আনুমানিক মূল্য ৩,০৬,০০০/- (তিন লক্ষ ছয় হাজার) টাকা উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা মূলে জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, উক্ত গাঁজা হবিগঞ্জ জেলা থেকে একজন মাদক ব্যবসার মূল হোতা পঞ্চগড়ের গ্রেফতারকৃত আসামী রফিকুল ইসলামের নিকট পাঠায়। উক্ত গাঁজার চালানের সাথে আরো কয়েকজন অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ী জড়িত আছে। নিবিড় তদন্তের মাধ্যমে উক্ত মাদক ব্যবসায়ীদের সনাক্তপূর্বক আইনের আওতায় আনা হবে। মাদক নির্মূলে নীলফামারী জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নীলফামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট