1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

চরমোন্তাজে পুষ্টি মেলা-২০২৫ অনুষ্ঠিত

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে
পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে পরিচালিত পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর উদ্যোগে চরমোন্তাজ ইউনিয়নে পুষ্টি মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন খাবারের পুষ্টিগুণ নিয়ে আলোচনা এবং প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পাশাপাশি স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে পুষ্টি ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
পুষ্টি বিষয়ে নানা ইভেন্ট যেমন কবিতা, বালিশ বদল, নৃত্য, গান ও স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। এসব ইভেন্টের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে পুষ্টি সম্পর্কে আগ্রহ ও সচেতনতা বাড়ানো হয়।
প্রতিযোগিতাগুলোর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা শিশু-কিশোরসহ সব বয়সী অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ তৈরি করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিজেইউএস-এর চরমোন্তাজ প্রকল্প ইউনিট শাখার ইনচার্জ মোঃ মেহেদী হাসান (বাচ্চু), সহকারী কারিগরি কর্মকর্তা (লাইভলিহুড) মোঃ শাহিন মাহমুদ (দুর্জয়) এবং সহকারী কারিগরি কর্মকর্তা (পুষ্টি) মোঃ এনায়েত গাজী। এছাড়াও উপস্থিত ছিলেন চরমোন্তাজ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, যারা পুরো আয়োজনটিকে সফল করতে সহযোগিতা করেছেন।
এই ধরনের উদ্যোগ পুষ্টি, স্বাস্থ্য ও সচেতনতায় ইতিবাচক পরিবর্তন আনবে এবং স্থানীয় মানুষের জীবনে কার্যকর ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট