1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

বিশ্বব্যাপী হরতাল আহ্বানে সাড়া দিয়ে ভোলায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী মজলুম ফিলিস্তিনিদের আহ্বানে ডাকা হরতালের প্রতি সমর্থন জানিয়ে ভোলায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা উত্তর শাখার আয়োজনে ভোলা খলিফা পট্টি মসজিদ চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা মুফতি ইয়াছিন নবীপুরি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তারেক। এছাড়াও বিভিন্ন আলেম-ওলামা ও তাওহীদি জনতা এতে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, “গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বর হামলা, নারী-শিশু হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে মুসলিম উম্মাহর উচিত সোচ্চার হওয়া। আজকের এই হরতাল ও প্রতিবাদ সমাবেশ তারই অংশ।”

তারা আরও বলেন, “গাজার নিরীহ জনগণের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক, মানবিক এবং দ্বীনি দায়িত্ব। বিশ্বের সকল মুসলমানদের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তুলতে হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট