1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

গাজায় বর্বরতার প্রতিবাদে দুমকিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

ডেক্স নিউজ
  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

গাজায় সাধারণ জনগণের ওপর চলমান গণহত্যার প্রতিবাদে পটুয়াখালীর দুমকিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘দুমকি উপজেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ডুসা)’ এবং সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচি সোমবার (৮ মার্চ) সকাল ১১টায় দুমকি নতুনবাজার এলাকায় আল মামুন সুপার মার্কেটের সামনে অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

পরে নতুনবাজারে ডুসা সভাপতি সাফায়েত হোসেন সাগরের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ডুসা সদস্য রায়হান, ইমতিয়াজ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দুমকি উপজেলা সভাপতি মাসুদুর রহমান, ছাত্র প্রতিনিধি দুর্জয়, আমিনুল ইসলাম এবং উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি খালিদ হাসান মিলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দুমকি উপজেলা শাখার সাবেক সভাপতি হাফেজ বাকিবিল্লাহ।

বক্তারা গাজায় নিরীহ মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর পদক্ষেপ কামনা করেন। একইসঙ্গে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহকে ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট