1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

সংবাদ প্রকাশের পর সাংবাদিককে হত্যার হুমকি, থানায় অভিযোগ

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

 

পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ ও লুটপাটের অভিযোগে মামলা দায়েরের পর এ বিষয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মোঃ মোস্তাফিজুর রহমানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।

গত ৩১ মার্চ এটিএন নিউজ এবং দৈনিক যুগান্তর পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আলোচনায় আসে। সাংবাদিক মোস্তাফিজুর রহমান জানান, সংবাদ প্রকাশের পর ২ এপ্রিল বিকেলে বদরপুর ইউনিয়নের মিঠাপুর সুইচগেট বাজারে প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল, তার ভাই লোকমান ও গ্রাম পুলিশ ইলিয়াস। তারা হুমকি দিয়ে বলেন, “সাংবাদিক মোস্তাক নিউজ করেছে, ওর হাত পা কেটে হত্যা করা হবে।”

সাংবাদিক মোস্তাফিজুর রহমান আরও জানান, হুমকির প্রমাণ হিসেবে তার কাছে একাধিক ডকুমেন্ট রয়েছে। তিনি জীবনের নিরাপত্তার জন্য পটুয়াখালী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এদিকে, সংবাদ প্রকাশের পর ভুক্তভোগী পরিবারের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, যা নিয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মদ জানান, সাংবাদিক মোস্তাফিজুর রহমানকে হত্যার হুমকি দেওয়ার বিষয়ে অভিযোগ গ্রহণ করা হয়েছে। তিনি আশ্বাস দেন, দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট