1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

জলঢাকায় বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি।

জসিনুর রহমান নীলফামারী:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে নীলফামারীর জলঢাকা পৌর শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা চলবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জায়িদ ইমরুল মোজাক্কিন এ আদেশ জারি করেছেন।

স্থানীয় সূত্র জানায়, বিএনপির একটি অংশ ‘জাতীয়তাবাদী শক্তি’ ব্যানারে জলঢাকা সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ঈদের দিন বিকেল থেকে পাঁচ দিনের ঈদ আনন্দমেলার আয়োজন করে। মেলার আয়োজকদের অভিযোগ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মইনুল ইসলামের নেতৃত্বে মেলা কমিটির আহ্বায়ক ও জলঢাকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলমগীর হোসেন, জলঢাকা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাকিল মোল্লা সহ মেলা কমিটির অন্যদের ওপর হামলা ও মেলায় ভাঙচুর চালানো হয়।

এ ঘটনার প্রতিবাদে আজ সকাল ১০টায় থানার মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ডাক দেয় মেলা আয়োজক কমিটি। অন্যদিকে ‘জাতীয়তাবাদী শক্তির’ ব্যানারে মেলার নামে চাঁদাবাজি ও অপকর্মের প্রতিবাদে একই সময়ে সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশের ঘোষণা দেয় উপজেলা ও পৌর বিএনপি। এতে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জেলা বিএনপির সহসভাপতি আহমেদ সাঈদ চৌধুরী বলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলমগীর হোসেন ও তাঁর অনুসারীরা দলীয় নেতাদের না জানিয়ে মেলার আয়োজন করেন। এর জেরে গতকাল সোমবার রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মইনুল ইসলামের নেতৃত্বে মেলার মেইন ফটক ভেঙে দেওয়া হয়। এ ঘটনার পর আজ উভয় পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, জলঢাকা পেট্রলপাম্প এলাকা ও জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠসহ বিভিন্ন স্থানে একাধিক পক্ষ সভা-সমাবেশ আহ্বান করায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, এ সময় সব প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, দেশীয় অস্ত্র বহন, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট