1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

পটুয়াখালী মেডিকেলে প্রতিদিন শতাধিক মানুষের জন্য বিনামূল্যে সেহরি বিতরণ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনদের জন্য বিনামূল্যে সেহরি বিতরণে করেছেন পটুয়াখালী পৌরসভার সাবেক কাউন্সেলর ও জেলার যুবদলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি।

এই মহতী কার্যক্রম পুরো রমজান মাসজুড়ে অব্যাহত ছিল। প্রতিদিন রাত তিনটার পর যুবদলের নেতাকর্মীরা ভ্যানে করে ভাত, ডাল, মুরগির মাংসের তরকারি, দুধ ও কলা নিয়ে হাসপাতালে আসেন এবং আগ্রহী রোজাদারদের হাতে খাবার তুলে দেন।

সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি বলেন, “আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই আমরা এই উদ্যোগ নিয়েছি। অনেক রোগীর স্বজন সেহরির সময় খাবার না পেয়ে কষ্ট করেন। তাই তাদের সহযোগিতার জন্য আমরা বিনামূল্যে সেহরির ব্যবস্থা করেছি। আলহামদুলিল্লাহ, পুরো রমজান মাসজুড়ে আমাদের এই কার্যক্রম চলমান ছিল।”

এই উদ্যোগে উপকৃত হয়েছেন অনেকেই। ছোট বিঘাই থেকে আসা সেলিম মিয়া বলেন, “এই আয়োজনের কারণে প্রতিদিন নিশ্চিন্তে সেহরি করতে পেরেছি। আল্লাহর কাছে দোয়া করি, এই কাজ যেন চলতে থাকে।” কমলাপুর ইউনিয়নের সেলিনা আক্তার বলেন, “তারা না থাকলে হয়তো আমাকে অনেক রাত না খেয়েই থাকতে হতো।”

সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমির এই মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো রমজান মাসে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ জন মানুষের জন্য সেহরির ব্যবস্থা রাখা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট