1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

ভোলায় হারুন অর রশিদ স্মৃতি পাঠাগারে নতুন বই উপহার

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

ভোলা সদরের প্রত্যন্ত এলাকা শাপলা বাজারে অবস্থিত হারুন অর রশিদ স্মৃতি পাঠাগারে পাঠকদের জন্য বই উপহার দিয়েছেন ‘পলি মাটির দেশ’ ইতিহাস গ্রন্থের লেখক মোস্তফা হারুনের স্ত্রী জাহানারা বেগম এবং তাঁর মেয়ে রিতা জেসমিন।

শনিবার (২৯ মার্চ) বিকেলে পাঠাগারটি পরিদর্শনকালে তারা এ বই উপহার দেন এবং পাঠাগারের প্রশংসা করেন।

বই গ্রহণ করেন পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি ডা. মো. মহিউদ্দিন। বই প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি নীহার মোশারক, কবি আল মনির, কবি সাইমুন পাশা ও কবি ছোটন সাহা।

অনুষ্ঠান শেষে কবি ও লেখকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

২০২৩ সালে ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের গঙ্গাকীর্তি গ্রামে পাঠাগারটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখানে ২,৫০০ বই রয়েছে। পাঠকদের সুবিধার্থে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত এটি খোলা থাকে। এছাড়াও, মাঝে মধ্যেই এখানে কবি ও লেখকদের সাহিত্য আড্ডার আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট