1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

ভোলায় এক্সিম ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা সপ্তাহ উদযাপন

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

আর্থিক ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলায় এক্সিম ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা সপ্তাহ উদযাপন করা হয়েছে। চরনোয়াবাদ এক্সিম ব্যাংক আউটলেটের আয়োজনে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মোকাম্মেল হক। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থাটির পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ মোস্তফা কামাল এবং অতিরিক্ত পরিচালক মোঃ আজাদ হোসেন। এছাড়া ব্যাংকের অন্যান্য কর্মকর্তারাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, “আর্থিক সাক্ষরতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সঠিকভাবে বুঝে, যাচাই করে আর্থিক সিদ্ধান্ত নিতে হবে। ব্যাংকিং লেনদেন সম্পর্কে সচেতন হয়ে সঠিক বিনিয়োগ ও সঞ্চয়ের পথ খুঁজে নিতে হবে।” এই আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষকে আর্থিক খাত সম্পর্কে সচেতন করে তোলার পাশাপাশি, ব্যাংকিং সুবিধা ও সঠিক আর্থিক পরিকল্পনা গ্রহণে উদ্বুদ্ধ করা হয়েছে বলে আয়োজকরা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট