1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

রমজানে তরমুজের চাহিদা বেড়েছে, হাত বদলেই দাম চড়া

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

 

গ্রীষ্মকালীন জনপ্রিয় ফল তরমুজের মৌসুম শুরু হয়েছে দ্বীপজেলা ভোলায়। বিশেষ করে রোজার মাসে ইফতারিতে তরমুজের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। পুষ্টিগুণ ও স্বাদে অতুলনীয় এ ফল শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, তাই রোজাদারদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয়।
তবে বাজারে তরমুজের দাম নিয়ে ভোক্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কৃষকদের কাছ থেকে স্বল্প মূল্যে কেনা হলেও হাত বদলের সঙ্গে সঙ্গে দাম অনেকটাই বেড়ে যায়। ফলে মাঠপর্যায়ে প্রতি পিস তরমুজ যেখানে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে, সেখানে ভোক্তাদের ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে।
ভোলার অন্যতম তরমুজের পাইকারি বাজার খালপাড় সড়ক এবং দিদার মসজিদ সংলগ্ন মাঠে জমে উঠেছে কেনাবেচা। ব্যবসায়ীরা জানান, প্রতিদিন এখানে প্রায় অর্ধকোটি টাকার তরমুজ বেচাকেনা হয়। এখান থেকে তরমুজ ঢাকা, চাঁদপুর, বরিশাল, সিলেট, কুমিল্লা ও নোয়াখালীসহ দেশের অন্তত ১৪ জেলায় সরবরাহ করা হয়।
পাইকারি বাজারে প্রতি ১০০ পিস তরমুজের দাম ২৮ হাজার থেকে ৩৫ হাজার টাকার মধ্যে উঠানামা করছে। পরিবহনের জন্য ভ্যান, কাভার্ডভ্যান, অটোরিকশা ও ট্রলির মাধ্যমে দ্রুত বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে এই ফল।
কৃষি বিভাগের উপ পরিচালক ড. শামিম আহমেদ জানান, এ বছর ভোলায় ১৩,৫৭০ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। হেক্টরপ্রতি ফলন ৫০ থেকে ৫৩ টন ধরে, জেলায় মোট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ লাখ মেট্রিক টন।
তরমুজের পুষ্টিগুণও বেশ চমকপ্রদ। এতে ৯২% জল, ৬% শর্করা ও বিভিন্ন ভিটামিন রয়েছে, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। তবে বাজার ব্যবস্থাপনার কারণে কৃষক ন্যায্য দাম পাচ্ছেন না, আর ভোক্তাদেরও বেশি দামে কিনতে হচ্ছে। ব্যবসায়ীরা মনে করছেন, মৌসুম গড়ালে এবং সরবরাহ বাড়লে দাম কিছুটা কমতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট