1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

জলঢাকায় মাদক দিয়ে এক ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে মাদক কারবারি নিজেই গ্রেফতার।

জসিনুর রহমান নীলফামারী প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

 

 

নীলফামারীর জলঢাকায় টেংগনমারী বাজারে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট দিয়ে এক ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন, রশিদুল ইসলাম(৪৫) নামক এক মাদককারবারী।

গতকাল ১৬ মার্চ (শনিবার) রাতে পৌরসভার কাজির হাট পন্তা পাড়া নামক এলাকায় ৬নং ওয়ার্ড থেকে আসামি কে গ্রেফতার করে জলঢকা থানা পুলিশ। গ্রেফতারকৃত রশিদুল উপজেলার খালিশা খুটামারা খামাত পাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে।
ঘটনার সূত্রে জানা যায়, গত বুধবার ১২ মার্চ রাতে উপজেলার টেংগনমারী বাজারে রহমতুল্লাহ নামে এক কসমেটিক্স ব্যবসায়ীকে মিথ্যে অপবাদ দিয়ে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসাতে তার দোকানে গোপনে ৫০ পিঁছ ইয়াবা ট্যাবলেট রেখে চলে যায় ঐ মাদক কারবারি রশিদুল ইসলাম। যা সিসি টিভির ফুটেজে দেখা গেছে। তারপর কে বা কাহারা পুলিশ কে খবর দেয়। পুলিশ টেংগনমারী বাজারে গিয়ে ঐ ব্যবসায়িকে গ্রেফতার করতে গেলে জনগণের তোপের মুখে পড়ে জলঢাকা থানা পুলিশ। পরে এলাকার লোকজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা সাপেক্ষে ঘটনায় ভুক্তভোগী দোকানদার ও থানা পুলিশের ভুল বোঝাবুঝির অবসান ঘটে। এবং ভুক্তভোগী থানায় এসে মাদক কারবারীর নামে মামলা করে।
সেই মামলার সূত্র ধরে পুলিশ গতকাল অভিযুক্ত রশিদুল কে আটক করতে সক্ষম হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট