1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

নাগরপুরে তামাক ক্ষেত থেকে ১ মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সোলায়মান,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৩২৫ বার পড়া হয়েছে

 

 

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের পারধল্লা গ্রামের রতনের তামক ক্ষেত থেকে ১ মহিলার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

১২ মার্চ রাতে খবর পেয়ে থানা পুলিশের একটি চৌকস দল নূরজাহান বেগম (৬৫) এর নিথর দেহ লতাপাতা দিয়ে ঢাকা অবস্থায় পারধল্লা গ্রামের রতনের তামাক ক্ষেত থেকে উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে হত্যা মামলা দায়ের করে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
এলাকাবাসীর আত্মীয়-স্বজনের কাছ থেকে জানা যায়, নূরজাহান ছিলেন নিঃসন্তান এবং দরিদ্র। মানুষের বাড়ি কাজ করে এবং ক্ষেতের ফসল কুড়িয়ে জীবিকা নির্বাহ করত সে।
নূরজাহান বাঘেরবাড়ি পূর্ব পাড়ার মৃত নইমুদ্দিন মিয়ার মেয়ে এবং মৃত গণি মিয়ার স্ত্রী। নূরজাহান গতকাল সকালে ফসিলী জমি থেকে শস্য কুড়াতে গেলে তাকে তার পড়নের কাপড়ের আচল দিয়েই শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে, এমনটাই ধারনা করছে নাগরপুর থানা পুলিশ।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নিঃসন্তান এ মহিলাকে শ্বাসরুদ্ধকর করে হত্যা করা হয়েছে বলে আমরা ধারনা করছি।
ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এবং তদন্ত সাপেক্ষে নিশ্চিত হতে পারবো কেন, কে বা কাহারা তাকে হত্যা করেছে। এ ঘটনায় ৭ ক্রমিকে ১৩/০৩/২০২৫ তারিখে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ময়নাতদন্ত শেষে বৃদ্ধার লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে গতরাতেই মির্জাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. এইচ এম মাহবুব রেদোয়ান সিদ্দিকী ঘটনা স্থল পরিদর্শন করেন এবং এ হত্যার বিষয়ে সার্বিক তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন সহ জড়িত যেই থাকুক তাকে বা তাদের বিচারের আওতায় আনা নিশ্চিত করার জন্য নাগরপুর থানা পুলিশকে নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট