1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল মির্জাগঞ্জে ৮১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরীর সঙ্গে পরকীয়ার অভিযোগে রিপন মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রাম ছাড়ার নির্দেশ

পটুয়াখালী সেনানিবাস নামকরণের দাবিতে দুমকীতে মানববন্ধন

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর দুমকির লেবুখালীতে অবস্থিত সেনানিবাসের নাম “পটুয়াখালী সেনানিবাস” করার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) জুমার নামাজের পর পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও দুমকী উন্নয়ন ফোরাম এর আয়োজনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কয়ারে (পাগলার মোড়) এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সর্বস্তরের শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন দুমকি উন্নয়ন ফোরামের সভাপতি ও পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস-চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান। এতে আরও বক্তব্য দেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান, দুমকি উপজেলা বিএনপির অন্যতম সদস্য মতিউর রহমান দিপু, প্রেসক্লাব দুমকীর সাধারণ সম্পাদক প্রকৌশলী কামাল হোসেন, দুমকি উপজেলা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরিফ, ছাত্রদলের সদস্য সচিব সুমন শরিফ এবং জমিদাতা সদস্যসহ আরও অনেকে।

বক্তারা বলেন, গত ১০ মার্চ পটুয়াখালীর লেবুখালী সেনানিবাসের নতুন নামকরণ করা হয় “বরিশাল সেনানিবাস”, যা পটুয়াখালীবাসীর জন্য অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। তারা বলেন, সেনানিবাসটি পটুয়াখালীতে অবস্থিত হওয়া সত্ত্বেও বরিশালের নামে নামকরণ করায় জেলার সাধারণ জনগণ, নাগরিক সমাজ ও সিনিয়র সিটিজেনরা সরকারের এই সিদ্ধান্তে সংক্ষুব্ধ।

বক্তারা হুঁশিয়ারি দেন যে, আগামী এক সপ্তাহের মধ্যে সেনানিবাসের নাম পরিবর্তন করে “পটুয়াখালী সেনানিবাস” করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট