1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল মির্জাগঞ্জে ৮১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরীর সঙ্গে পরকীয়ার অভিযোগে রিপন মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রাম ছাড়ার নির্দেশ

ভোলার ইলিশায় যৌথ অভিযানে তিন দুষ্কৃতকারী আটক

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

 

ভোলা জেলার সদর উপজেলার ইলিশা ও চরসামাইয়া ইউনিয়নে যৌথ অভিযান চালিয়ে তিন দুষ্কৃতকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (১১ মার্চ) রাত ৩টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি বেইস ভোলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে মোঃ ইমরান (২৭), মোঃ শহীদ (৪৭) ও সাগর (২৩) নামের তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০টি দেশীয় অস্ত্র, ৪ পিস ইয়াবা, ১০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃতরা ভোলা সদর উপজেলার ইলিশা ও চরসামাইয়া ইউনিয়নের বাসিন্দা। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ।

তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ জনগণের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট