1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

ওয়েস্টার্ন পাড়ার দুই যুবকের অনন্য উদ্যোগে রমজানে অসহায় ১৪টি পরিবার পেলে ১৫দিনের বাজার

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

 

ভোলা ওয়েস্টার্ন পাড়ার দুইজন যুবকের রমজানে অনন্য উদ্যেগে ১৫টি অসহায় পরিবার পেলে ১৫ দিনের বাজার। এ যুবক দুজন হলো মোয়াজ্জেম হোসেন নাগর মিয়ার ছেলে মো:আশ্রাফুজ্জামান (মিস্তু) ও আদর্শ একাডেমি সড়ক আনোয়ারুল হক মিয়ার ছেলে ইনজামামুল। আর ফুড রিভিউ অফ ভোলা গ্রুপের সহযোগিতায়, পরিবারগুলো রোজার এ উপহার পেয়ে খুবই খুশি।
এ মহতি কাজে আরো যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ভোলা কাচ্চি ডাইন এর টি এম জুনায়েদ আহমেদ জুয়েল , ইব্রাহিম পোল্টি ফার্ম, কেক ব্যবসায়ী -ইরা কেক হাউজ, এলমা কারিম, ইসরাত জাহান মিম সহ আরও কয়েকজন ক্লাউড কিচেন সেলার।
পবিত্র রমজানের সহযোগিতার মধ্যে রয়েছে প্রতি পরিবারের জন্য, চাল ১০ কেজি, আলু ৫ কেজি. পেয়াজ ৩ কেজি, চিনি ২ কেজি, মুরগি ১ পিছ, তেল দেড় কেজি, চিরা ১ কেজি, ছোলা দেড় কেজি, ট্যাঙ্ক ১টি, খেজুর আধা কেজি, রসুন আধা কেজি ও আদা ২৫০ গ্রাম।
করোনাকালিন সময়ে ভোলার এই দুই যুবক মানুষ এর পাশে দাড়ানো থেকে শুরু করে ঈদ উপহার সহ আরো বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে আসেন।
মিস্তু ও ইনজাম জানান, তারা অসহায়দের পাশে আছে এবং থাকবে। তারা আহবান জানান পাশে থাকা মানুষ গুলো কী খাচ্ছে খোজ নিন,নিজে ২০ টাকা না খেয়ে পাশে অসহায় মানুষ কে ১০টাকা খাওয়ানোর চেস্টা করুন। তাহলেই দেখবেন সমাজ টা সুন্দর হয়ে যাবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট