1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

প্রাণের পটুয়াখালীর আয়োজনে ডে নাইট শ্যাডো ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীতে ‘প্রাণের পটুয়াখালী সেচ্ছাসেবি সংগঠন ও ফেইজবুক গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে ডে নাইট শ্যাডো ক্রিকেট টুর্নামেন্ট এর সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে পটুয়াখালী চিল্ড্রেন পার্ক মাঠে জমকালো ফাইনালের মাধ্যমে এ প্রতিযোগিতার পর্দা নামে।

ফাইনাল ম্যাচে ভূতের বাড়ি ৫ উইকেটে ব্রাদার্স ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করে, যেখানে প্রতিযোগিতার বিভিন্ন ধাপে উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. সাইদুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাকসুদ আহমেদ বায়েজীদ (পান্না মিয়া)।

আয়োজক সংস্থা ‘প্রাণের পটুয়াখালী’ জানিয়েছে, তরুণদের ভালো কাজে সম্পৃক্ত করতে ভবিষ্যতে আরও নতুন আয়োজন করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজন পটুয়াখালীর ক্রীড়াঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।

প্রকাশ থাকে যে “প্রাণের পটুয়াখালী” শুধুমাত্র পটুয়াখালী নিয়ে কাজ করা পটুয়াখালীর  সবচেয়ে বড় ফেইসবুক গ্রুপ ও সেচ্ছাসেবী সংগঠন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট