1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা

ঢাকায় লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহ গ্রেপ্তার এক জন।

মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

 

লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লালমনিরহাট আওয়ামীলীগের খুব জনপ্রিয় মুখ , নেতা
আবু বক্কর সিদ্দিক শ্যামল এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য, কামরুল হাসানকে ঢাকায় গ্রেপ্তার করেছে লালমনিরহাট ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার (২৭শে ফেব্ররুয়ারি ) দুপুরে এক ঘটিকায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।
এর আগে বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ- দুই ও ধানমন্ডি থানাধীন সোবাহানবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবু বক্কর সিদ্দিক শ্যামল (৪২) স্থানীয় আওয়ামীলীগের নেতা ও লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান । তিনি জেলার হাতীবান্ধা উপজেলার মধ্যগড্ডিমারী গ্রামের বীরমুক্তিযোদ্ধা মৃত আতিয়ার রহমানের ছেলে। এছাড়াও তিনি হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার সাথে আটক অন্যজন হচ্ছেন, কামরুল হাসান (৩২) । তিনি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গোরপোতা গ্রামের ফজলুল হকের ছেলে। এছাড়াও তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য। আটক দুইজনেই জয় বাংলা সক্রিয় সদস্য।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, রংপুরে হত্যার চেষ্টার মামলাসহ একাধিক মামলার আসামি আবু বক্কর সিদ্দিক শ্যামল । শ্যামলের অন্যতম সহযোগী কামরুল। তারা আত্মগোপনে থেকে আওয়ামী সরকারকে পুনর্বাসনের লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম দ্বারা জনমত গড়ে তোলার চেষ্টা করছে বলে পুলিশের দাবি এছাড়াও দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছিলেন বলে তাদের দাবী । ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইউটিউব চ্যানেল ও জুম প্লাটফর্মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে বর্তমান ইউনুস সরকারকে উৎখাত করে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে এনে পুনরায় ক্ষমতায় বসানোর পরিকল্পনা করছে তারা পুলিশ সুত্রে জানা যায় । এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং সমর্থকদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপের সঙ্গে কথা বলছে এলাকায় তাদের কর্মী বাহিনীকে সংগঠিত করছে। লালমনিরহাট পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, ডিবি পুলিশের মাধ্যমে ঢাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে লালমনিহাটে নিয়ে আসা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

লালমনিরহাট \ লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আবু বক্কর সিদ্দিক এবং তার সহযোগী ছাত্রলীগের নেতা কামরুল ইসলামকে ডিবি পুলিশ ঢাকায় গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকালে জেলা পুলিশ তাদের আদালতে সোপর্দ করেছে।
উল্লেখ যে পাঁচএই আগস্টের পরে সে লালমনিরহাট জেলা পরিষদে কিছু দিন অফিস করেণ তখন তার বিরুদ্ধে কোনও মামলা বা অভিযোগ ছিলোনা পরে কোথা থেকে যে এতো অভিযোগ আসলো তা সাংবাদিক ও জনসাধারণের অজানা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট