1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০, হাসপাতালে ১৮ জন বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

ভোলার বোরহানউদ্দিনে এসএসসি ২০২৫ ব্যাচের বিদায় ও দোয়া অনুষ্ঠান

ভোলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

 

 

ভোলার বোরহানউদ্দিন উপজেলার পশ্চিম কাচিয়া রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের বিদায় উপলক্ষ্যে অধ্যয়নরত ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ বোরহানউদ্দিন উপজেলার পশ্চিম কাচিয়া রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৪র্থ তলার হলরুমে সকাল ১১ টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম।

বোরহানউদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন এর সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম কাচিয়া রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব রফিকুল ইসলাম।

এ-সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য সাবেক ইউপি সদস্য বলু মিয়া, দাতা সদস্য আঃ করিম মাল, মোতাহার গাজী, শিক্ষক প্রতিনিধি জাকির হোসেন, সাংবাদিক মহিউদ্দিন আজিম, বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক এবং বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীবৃন্দ।

এসময় মান পত্র পাঠ করেন এসএসসি পরীক্ষার্থী আমেনা বেগম ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট