1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভোলায় বস্তা পদ্ধতিতে আদা চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে
ভোলা জেলার চর ইলিশায় বস্তা পদ্ধতিতে আদা চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫) গ্রিন ক্লাইমেট ফান্ড ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর এইচ এল প্রকল্পের উদ্যোগে এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর বাস্তবায়নে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।
চর ইলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে আয়োজিত প্রশিক্ষণে মোট ৪০ জন কৃষক ও কৃষাণি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ মোহসীন হোসেন খান। এছাড়া জিজেইউএস-এর সহকারী পরিচালক কৃষিবিদ আনিসুর রহমান টিপু, কারিগরী কর্মকর্তা কৃষিবিদ মুরাদ হাসান চৌধুরী, মনিটরিং অফিসার এস. এম. সাকিবুল ইসলাম এবং অন্যান্য সিনিয়র কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আদার জাত নির্বাচন, বীজ আদার সংরক্ষণ, মাটির প্রস্তুতি, সার প্রয়োগ, পানি সেচ ব্যবস্থাপনা এবং রোগবালাই দমন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বিশেষ করে, বস্তা পদ্ধতিতে আদা চাষের সুবিধা ও চাষাবাদের আধুনিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বস্তা পদ্ধতিতে আদা চাষ কম জায়গায় অধিক উৎপাদনের একটি কার্যকর কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই কৃষি প্রযুক্তির প্রসার ঘটানোর লক্ষ্যে এই ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট