1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার অভিযোগ, স্ত্রী-সন্তান উদ্ধারে সহায়তা চাইলেন প্রবাসী যুবদলের নতুন কমিটি ঘোষণায় পটুয়াখালীতে আনন্দ মিছিল পড়ালেখা নিয়ে শাশুড়ির সঙ্গে বিরোধ, ভোলায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধর ও গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ পটুয়াখালীতে পচা খাবার বিক্রির দায়ে ফাস্টফুড রেস্তোরাঁ সিলগালা, জরিমানা ২০ হাজার টাকা কুয়াকাটায় ৯৯ পিস ইয়াবা ও ৫৩ হাজার টাকা উদ্ধার, আটক ২ বাউফলে অবৈধ বালু উত্তোলন: ইউপি চেয়ারম্যানের ভাইয়ের জেল-জরিমানা বাউফলে এসিল্যান্ডের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে আটক জামায়াত নেতা থানায় হস্তান্তরের পর মুক্ত; ওসির দাবি, ‘আসামি পাইনি’ ভোলার বিসিক শিল্প নগরীতে ব্যবসায়ীকে আটকে নির্যাতন ও সাদা চেকে স্বাক্ষর নেওয়ার অভিযোগ বাউফলে সাবেক ইউপি চেয়ারম্যান রবিন হালদার হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ৬

ভোলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২ সদস্যকে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ পুরস্কৃত

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

 

ভোলায় নানা আয়োজনের মধ্যদিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারী) জেলা শিল্পকলা একাডেমিতে বেলুন ও পায়রা উড়িয়ে সমাবেশের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার জনাব মোঃ আসাদুজ্জামান গনী।
ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান আজাদ, ভোলা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মাহিদুল হাসান,উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম।এসময় স্বাগত বক্তব্যে রাখেন ভোলা জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যন্ট এ.বি.এম ফরহাদ । সমাবেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন আর্থসামাজিক উন্নয়ন, আইন শৃঙ্খলা রক্ষা ও সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়।
এসময় জেলা সমাবেশে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ৪২ জন আনসার ও ভিডিপি সদস্য কে পুরস্কার প্রদান করা হয়।
সমাবেশে আনসার ও ভিডিপির ৩০০ জন সদস্য-সদস্যা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট