1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা

নাগরপুরে গলায় ওড়না পেচিয়ে প্রবাসীর স্ত্রী’র আত্মহত্যা

সোলায়মান,নাগরপুর(টাংগাই) উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

 

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের চর শুনশি গ্রামের সৌদি প্রবাসী আফজাল হোসেনের স্ত্রী মরিয়ম বেগম (৪৫) আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

১৭ই ফেব্রুয়ারী (সোমবার) মরিয়ম বেগম
নিজের টিনের ঘরের ধর্নার (সাথী) এর সাথে ওড়না পেঁচিয়ে সকাল আনুমানিক ৬ টার দিকে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মরিয়ম দম্পতি এনজিও এবং অন্যান্য উৎস থেকে অনেক টাকা ঋন নিয়েছে। এছাড়াও ছেলেকে বিদেশ পাঠাতে গিয়ে অর্থের যোগান দিতে হিমশিম খাচ্ছিলেন এ দম্পতি। কমপক্ষে ১০-১২ টি এনজিও এর ঋণের বোঝা ছিলো তাদের।কিস্তির টাকা পরিশোধে প্রতিনিয়তই হিমসিম খেতে হতো এ দম্পতির।
সব দায়-দেনা পরিশোধ ও ছেলেকে বিদেশ পাঠানোর টাকার যোগাড় করতে গিয়ে অপারগ হয়েই আত্মহননের পথ বেছে নেন মরিয়ম, এমনই ধারণা এলাকাবাসীর।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর শুনে দ্রুত মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে, অপমৃত্যুর মামলা দায়ের করে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট