1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা

উওর জনপথের লোহ মানবের আহবানে বৃহত্তর রংপুর বিভাগ জুড়ে “জাগো বাহে তিস্তা বাঁচাই” আন্দোলন আজ শুরু।

মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী স্টাফ রিপোর্টার:-
  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ইং ১১:৫৯ এএম.

‘জাগো বাহে তিস্তা বাঁচাই সোমবার থেকে আান্দোলন শুরু হবে কুড়িগ্রামের রংপুর বিভাগ জুড়ে তিস্তা নদী এলাকায়। আন্দোলনকে ঘিরে লাখ লাখ মানুষ উজ্জীবিত হয়েছে। সোম ও মঙ্গলবার দুদিনব্যাপী তিস্তা পাড়ের মানুষসহ জেলার বিভিন্ন উপজেলা, লালমনিরহাট ও রংপুর জেলার মানুষ রাজারহাটের চর খিতাবখাঁ বুড়িরহাট এলাকায় একত্রিত হয়ে তিস্তা ব্রিজ পর্যন্ত এলাকায় আন্দোলন শুরু করবে। এ কারণে বেশ কয়েকদিন তিন জেলার বিভিন্ন এলাকায় ব্যাপকহারে মাইকিং পোস্টারিং করে প্রচার চালানো হয়। যতক্ষণ পর্যন্ত সরকার তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও মেগাপ্রকল্প বাস্তবায়নের দাবি মেনে না নেবেন ততদিন পর্যন্ত সাধারণ মানুষ মাঠে থেকে আন্দোলন চালিয়ে যাবেন।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু জানান, তিস্তা শুধু একটি নদী নয়, এটি আমাদের সংস্কৃতি, অর্থনীতি ও জীবনের অবিচ্ছেদ্য অংশ। তিস্তা আমাদের জীবনরেখা এর পানির ন্যায্য হিস্যা আদায় করতেই হবে।

জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলনে ইতোমধ্যে জেলা উপজেলা ও বিভাগীয় পর্যায়ে কমিটি করা হয়েছে। এ সকল কমিটির মাধ্যমে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় করা সম্ভব বলে কয়েকটি কমিটির মুখপাত্র জানিয়েছেন। দলমত নির্বিশেষে সকলকে এই আন্দোলনে আহ্বান জানানো হলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট