1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল মির্জাগঞ্জে ৮১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরীর সঙ্গে পরকীয়ার অভিযোগে রিপন মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রাম ছাড়ার নির্দেশ সরকারি দপ্তরে এআই টুল ব্যবহারে সতর্কতার নির্দেশনা জারি বরিশালে বাড়িতে বোমাসদৃশ বিস্ফোরণ, নারী-শিশুসহ ৩ জন দগ্ধ

ভোলার ভেদুরিয়ায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি যবর দখল করার চেষ্টা

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোর পূর্বক জমি জবর দখল করার চেষ্টা চালাচ্ছে একটি ভূমিদস্যু চক্র। আদালতের মামলা ও ভূক্তভোগীদের অভিযোগ সূত্রে জানাগেছে, ভেদুরিয়া মৌজায় ওই এলাকার মৃত কালা মিয়ার ছেলে মৃত খোরশেদ আলম ক্রয়সূত্রে ৩ একর ৬৭ শতাংশ জমির মালিক হন। এ জমির সকল কাগজপত্র ঠিক রেখে প্রথমে খোরশেদ আলম ও পরে তার ওয়ারিশ ২ ছেলে ও ৮মেয়ে দীর্ঘ প্রায় ৭০ বছর যাবৎ শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছিলো। কিছুদিন পূর্বে এ জমির উপর লোলুপ দৃষ্টি পরে স্থানীয় ভূমিদস্যু চক্রের মূল হোতা নুরইসলাম গরামীর ছেলে ফারুক গরামী ও হুমায়ুন গরামী, বাবুল খা, নজরুল খা, গনিসহ একটি ভূমিদস্যু চক্রের। বিগত দিনে এ চক্রের লোকেরা খোরশেদ আলমের ওয়ারিশদের ভোগ দখলীয় জমি হতে সুমুলে উৎখাত করার জন্য বিভিন্ন ষড়যন্তের জাল বুনতে থাকে। এমতাবস্থায় কিছুদিন পূর্বে খোরশেদ আলমের মেয়ে ইয়ানুর বেগম বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেণ। মাহামান্য আদালত এ মমলাটি আমলে নিয়ে ওই জমির উপর নিষেধাজ্ঞা জারি করেণ। কিন্তু আদালতের এ আদেশকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ফারুক গরামী, হুমায়ুন গরামী, বাবুল খা, নজরুল খা, গনিসহ একটি ভূমিদস্যু চক্র খোরশেদ আলমের দীর্ঘদিনের ভোগদখলীয় জমিতে অনাধিকার ভাবে প্রবেশ করে সয়াবিন চাষের বীজ বোপণ করে জমিটি জবর দখল করার চেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে জমির মালিক খোরশেদ আলমের ওয়ারিশগণ বাঁধা প্রদান করলে উল্লেখিত ভূমিদস্যুরা তাদেরকে বিভিন্ন হামলার হুমকী-ধামকী অব্যাহত রোখেছে বলে অভিযোগ করেণ ভূক্তভোগীরা। অন্যদিকে ভূক্তভোগীরা এ বিষয়টি সামাধানের জন্য এলাকার গন্যমান্যদের সহযোগীতা চাইলেও এখন পর্যন্ত কোন প্রকার সু-ফল মেলেনি তাদের ভাগ্যে। তাই উপরোক্ত বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেণ ভুক্তভোগী মৃত খোরশেদ আলমের ওয়ারিশ ১০ সন্তানেরা। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট