1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল মির্জাগঞ্জে ৮১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরীর সঙ্গে পরকীয়ার অভিযোগে রিপন মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রাম ছাড়ার নির্দেশ সরকারি দপ্তরে এআই টুল ব্যবহারে সতর্কতার নির্দেশনা জারি বরিশালে বাড়িতে বোমাসদৃশ বিস্ফোরণ, নারী-শিশুসহ ৩ জন দগ্ধ

ভোলায় জলবায়ু বিপদাপন্নতা, আরইসিপি ও পরিবেশ ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে
ভোলায় জলবায়ু বিপদাপন্নতা, আরইসিপি ও পরিবেশ ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত। Sustainable Microenterprise and Resilient Transpormation (SMART) প্রকল্প এর আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) বাস্তবায়নাধীন “promoting sustainable growth in poultry sub sector through RECP practice উপ-প্রকল্পের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার জিজেইউএস-এর শিশু সুরক্ষা কেন্দ্রের হলরুমে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। এতে পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু বিপদাপন্নতা, রিসোর্স এফিসিয়েন্ট অ্যান্ড ক্লিনার প্রোডাকশন (RECP) অনুশীলন ও পরিবেশ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন জিজেইউএস-এর পরিচালক বিথী ইসলাম। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ মাহাবুব আলম, পরিবেশ অধিদপ্তর ভোলার সহকারী পরিচালক তোতা মিয়া, জিজেইউএস-এর সহকারী পরিচালক ও প্রকল্প ব্যবস্থাপক ডাঃ তরুণ কুমার পাল, এনভায়রনমেন্ট অ্যান্ড RECP অফিসার মোঃ মানছুর আলম এবং টেকনিক্যাল অফিসার ডঃ মাহমুদুল হাসান। এছাড়াও উপ-প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা প্রশিক্ষণে অংশ নেন।
প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশবান্ধব চর্চার গুরুত্ব ও RECP কৌশল নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষকরা বলেন, “RECP অনুশীলন পোলট্রি খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
উপস্থিত উদ্যোক্তারা প্রশিক্ষণ থেকে তাদের ব্যবসায় পরিবেশবান্ধব প্রযুক্তি ও কৌশল প্রয়োগের বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি পেয়েছেন বলে জানান। তারা এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই উন্নয়নে অবদান রেখে যাচ্ছে বলে কর্মকর্তারা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট