1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে তজুমদ্দিনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ পটুয়াখালীতে জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির, আত্মগঠনের ওপর গুরুত্ব পবিপ্রবির ওশানোগ্রাফি অনুষদের নতুন ডিন ড. এ. বি. এম. সাইফুল ইসলাম সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ মধ্যরাতে, উপকূলে জেলেদের চূড়ান্ত প্রস্তুতি বাউফলে বাক ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার বিশ্ব পরিবেশ দিবসে বরিশালে নাগরিকদের সতর্কবার্তা: এখনই পদক্ষেপ জরুরি পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত আন্দালিভ রহমান পার্থ বরগুনায় মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারের ৭ দিন পর হত্যা মামলা বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধর ও গাড়ি থেকে টাকা-মালামাল গায়েবের অভিযোগ, শোকজ নোটিশ

টাঙ্গাইল – আরিচা মহাসড়কের উপর সেফটি ট্যাংক নির্মান

সোলায়মান,নাগরপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

 

টাঙ্গাইল – আরিচা মহাসড়কের নাগরপুর অংশে উপর সেফটি ট্যাংক নির্মান করেছে রজব সিকদার।
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ফায়ারসার্ভিস অফিসের উত্তর পাশের আর বি টাওয়ারের মালিক মো. রজব সিকদার তার ভবনের পশ্চিম পাশে প্রধান সড়কে সুগভীর ও বিশাল আকারের সেপটি ট্যাংক নির্মান করেছে। সরেজমিনে দেখা যায়, ভবন থেকে আঞ্চলিক মহাসড়কের গাড়ারিং (ইটের গাঁথুনি) পর্যন্ত বিশাল সেপটি ট্যাংক নির্মান করেছে। যা সড়ক লেভেল থেকে বেশ উঁচু। উল্লেখ্য এই স্থানটি দূর্ঘটনা প্রবন এবং প্রতিবছর সড়ক দূর্ঘটনায় এখানে প্রাণহীনর ঘটনা ঘটে।

ব্যস্ততম এ আঞ্চলিক মহাসড়কটি উপজেলার ঘিওরকোল গ্রামের অংশে। রাতের আঁধারে রজব নির্মান করেন, এই গভীর সেপটি ট্যাংক। স্থানীয় লোকজন ও উপজেলা প্রশাসন একাধিক বার নিষেধ করার পরেও কারো কথায় কর্ণপাত না করে কাজটি সম্পূর্ণ করেন তিনি। এলাকাবাসীর চাপা গুঞ্জনে শোনা যায়, এর পেছনে বিএনপির নামধারী কিছু লোক জড়িত। মোটা অঙ্কের টাকায় সবাইকে হাত করেছেন তিনি।
রজব শিকদারকে বারবার ফোন দেওয়ার পরও সে ফোন ধরেনি এবং তার স্ত্রী কোন বক্তব্য দেয়নি।

এ বিষয়ে টাঙ্গাইল সড়ক বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমিরী খান বলেন, এই সড়কটি প্রস্থ করনের কাজ চলমান রয়েছে। বিষয়টি জানতে পেরে শুরুতেই আমরা মো. রজব সিকদার কে মৌখিক ও লিখিত ভাবে কাজ বন্ধ করার নির্দেশ প্রদান করি। তিনি আমাদের কথার তোয়াক্কা না করে এমনটি করেছে। আমরা অতিদ্রুত তাদের বিরুদ্ধে আইনগত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট