1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভোলায় গণসাক্ষরতা অভিযানের পরিকল্পনা সভা শুরু

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

 

ভোলায় তিন দিন ব্যপি গণসাক্ষরতা অভিযানের পরিকল্পনা সভা শুরু হয়েছে। গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর বাস্তবায়নে আজ মঙ্গলবার ২ ফেব্রুয়ারি সভাটি জিজেইউএস-এর হলরুমে উদ্ভোদন করা হয়, পরিকল্পনা সভায় প্রধান অতিথি ছিলেন জিজেইউএস এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।

ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর নির্বাহী পরিচালক আলাউদ্দিন খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযানের প্রোগ্রাম ম্যানেজার মোঃ আবদুর রউফ, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার শামসুন নাহার কলি এবং সিনিয়র ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার খলিলুর রহমান। সভা পরিচালনা করেন জিজেইউএস-এর পরিচালক অ্যাডভোকেট বীথি ইসলাম।

এ পরিকল্পনা সভায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি), মানব উন্নয়ন কেন্দ্র, আশ্রয় ফাউন্ডেশন, এসেট, বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন, সেরা, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস), গণসাক্ষরতা অভিযান, ৯টি সংস্থার মোট ৩৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। আলোচনা সভায় সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিত করা, কার্যকর বাস্তবায়ন কৌশল নির্ধারণ এবং দীর্ঘমেয়াদী প্রভাব নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়।

বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি। অংশগ্রহণকারীরা অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি এবং বাস্তবায়ন কৌশল উন্নত করার সুযোগ পান। সভাটি আগামী ৬ ফেব্রুয়ারি শেষ হবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট