1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
জলঢাকায় থানায় হত্যা মামলার আসামি গ্রেফতার দুমকিতে প্রতারণা ও চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আটক ঈদের কোরবানির বর্জ্য অপসারণে নজির: ৬ ঘণ্টায় পরিচ্ছন্ন বরিশাল নগরী বরিশালে ছাত্রলীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার বছরে ১.৬৬ মিলিমিটার করে দেবে যাচ্ছে বরিশাল নগরী, ভবিষ্যতে জলাবদ্ধতার ঝুঁকি বাড়ার আশঙ্কা ঈদ শেষে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বছরের শিশুর জমি বিরোধে যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা, অভিযুক্তরা পলাতক ঈদের আনন্দের মধ্যেই সড়কে ঝরল ১৬ প্রাণ, নিহতদের ১০ জন মোটরসাইকেল আরোহী পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত সচিব ফিরোজ আহত মেঝেতে পড়ে ছিল গৃহবধূর মরদেহ, উধাও শ্বশুরবাড়ির লোকজন

ভোলার ইলিশায় দরিদ্র নারীদের জন্য মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শুরু

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

 

ভোলায় দরিদ্র নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্য নিয়ে ভোলার ইলিশায় মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) বিনামূল্যে এ প্রশিক্ষণের আয়োজন করেছে।

শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৫) প্রশিক্ষণের উদ্বোধন করেন জিজেইউএস-এর পরিচালক (লিগাল, অ্যাডভোকেসি ও ট্রেনিং) অ্যাডভোকেট বীথি ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিজেইউএস উপ-পরিচালক গোপাল চন্দ্র শীল। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-পরিচালক ও পিপিইপিপি-ইইউ প্রকল্পের সমন্বয়কারী মো. আবু বকর। এ সময় শাখা ইনচার্জ রুম্মান ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই প্রশিক্ষণে ২৫ জন দরিদ্র নারী অংশ নিচ্ছেন, যাদের সেলাই প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হবে।

জিজেইউএস ও পিপিইপিপি-ইইউ এর কর্মকর্তারা আশা করছেন, এই উদ্যোগ নারীদের আত্মনির্ভরশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জানান, তারা এ সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের জীবনে পরিবর্তন আনতে চান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট