1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
জেইউটিটিআইতে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ঈদে কেন ভোলা ঘুরতে আসবেন? ঝালকাঠিতে ভেকু মেশিনের ধাক্কায় ব্র্যাকের মাঠকর্মী নিহত ঢাকায় ঝুম বৃষ্টি, ঈদযাত্রায় ভোগান্তি ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ৫ নিহত বরিশালের ১৩০ বছরের পুরনো ‘লাল বিল্ডিং’ আদালত: বিচারপ্রার্থীদের নিরাপত্তা হুমকির মুখে ১৭ বছরেও আইলার দগদগে ক্ষত, চরমোন্তার মানুষের আতঙ্কে দিন কাটে ইসলামী ব্যাংকের টাকা ছিনতাই মামলার আসামি ‘কসাই রনি’ গ্রেপ্তার ভোলার গজারিয়া পশুর হাট: আড়াইশ বছরের ঐতিহ্য, খাজনামুক্ত বেচাকেনা ভোলা-ঢাকা নৌরুটে যাত্রী হয়রানি বন্ধে ১৪ দফা দাবি, ইলিশা ঘাটে অবস্থান কর্মসূচি

পলাতক সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে দন্ডপ্রাপ্ত পলাতক এক আসামি গ্রেপ্তার হয়েছে।

বৃহস্পতিবার (৩০শে জানুয়ারি) শ্রীমঙ্গল থানার এএসআই মো. শরাফত আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের কুঞ্জবন গ্রাম থেকে জিআর-৬৬/১৬ (শ্রীঃ) এর ওয়ারেন্টভূক্ত এক বছরের সশ্রম কারাদন্ড অনাদায়ে ১০ হাজার টাকা অর্থদন্ড আরও ৩ মাসের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি উজ্জল মিয়াকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত উজ্জল মিয়া সিন্দুরখাঁন ইউনিয়নের কুঞ্জবন গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ এর ছেলে।

শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট