1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল মির্জাগঞ্জে ৮১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরীর সঙ্গে পরকীয়ার অভিযোগে রিপন মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রাম ছাড়ার নির্দেশ সরকারি দপ্তরে এআই টুল ব্যবহারে সতর্কতার নির্দেশনা জারি বরিশালে বাড়িতে বোমাসদৃশ বিস্ফোরণ, নারী-শিশুসহ ৩ জন দগ্ধ দশমিনায় সরকারি বনে গাছ কাটতে গিয়ে ৪ জন আটক, বন সংরক্ষণ আইনে মামলা

ভোলার ধনিয়ায় অন্যের জমিতে জোর পূর্বক ঘর উত্তোলনের অভিযোগ

নিজেস্ব প্রতিবেদক।
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

 

ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেউয়াখালী ৩নং ওয়ার্ডের মুদি ব্যবসায়ী মোঃ মানিকের জমিতে জোরপূর্বক ঘর উত্তোলনের আভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভূক্তভোগী মোঃ মানিকের মেয়ে লিয়া বাদী হয়ে ভোলা সদর থানায় একটি অভিযোগ পত্র দাখিল করেছেন। থানার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাগেছে, ওই এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে, মোঃ মানিক ক্রয় ও ওয়ারিশ সূত্রে জমির মালিক হায়ে প্রায় ৩০ বছর যাবৎ ঘর-দরজা, পুকুর, বাগান বাগিচা সৃজন করে শান্তিপূর্ব ভাবে বসবাস করে আসছিলো। কিছুদিন পূর্বে মুদি ব্যবসায়ী মোঃ মানিকের ভোগ দখলীয় জমির উপর লোলুপ দৃষ্টি পরে মোঃ মানিকের ভাই আবদুল কাদেরের। বিগত দিনে আবদুল কাদের তার ভাই মোঃ মানিককে তার ভোগ দখলীয় ঘর-বাড়ি হতে উৎখাত করার জন্য বিভিন্ন ষড়যন্তের জাল বুনতে থাকে। উল্লেখ্য মোঃ মানিক তার ভাই আবদুল কাদেরকে অতি বিশ্বাস করে তার ভোগ দখলীয় সকল জমির প্রয়োজনীয় কাগজপত্র তার কাছে রেখে দেয়। কিন্তু আবদুল কাদের সে জমির কাগজপত্র জালজালিয়াতি করে মানিককে তার বাবার রেখে যওয়া সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করতে থাকে। গত ২৮-০১-২৫ইং তারিখে আবদুল কাদের স্থানীয় একদল লাঠিয়াল বাহিনী ও কামলাদের সাথে নিয়ে আবদুল মানিকের বসত ঘরের সামনে দিয়ে জোড় পূর্বক একটি ঘর নির্মন কাজ শুরু করে। মানিকের পরিবারের দাবী, এটা আমাদের দীর্ঘ দিনের ভোগ দখলীয় জমি। এখানে ঘর উত্তোলন করলে আমরা আমাদের বর্তমান ঘর থেকে বের হতে পারবো না। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেণ, ভূক্তভোগী মোঃ মানিক ও তার পরিবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট