1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০, হাসপাতালে ১৮ জন বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

জলঢাকায় অটো চার্জার এবং ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ এবং আহত ৪।

জসিনুর রহমান জলঢাকা উপজেলা প্রতিনিধি :
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকায় ঘন কুয়াশায় চার্জার চালিত অটো গাড়ি এবং ট্রাক মুখোমুখি সংঘর্ষে (২)দুই ব্যক্তি নিহত। ঘটনাস্থলে আরো
(৪)চারজন ব্যক্তি গুরুতর আহত হন।তাদের আহত অবস্থায় চিকিৎসার জন্য মেডিকেলে ভর্তি করা হয়।
বুধবার ২৯ শে জানুয়ারি সকাল বেলা ঘন কুয়াশার কারণে জলঢাকার বালাক গ্রাম ইউনিয়নের মন্তের দাঙ্গা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন,
ভাবুনচুর বাজারের চৈতনের ঘাটের, মৃত্যু সিরাজুল ইসলামের ছেলে
আব্দুল সালাম ( ৬২), কাজির হাটের ভুট্টু মামুদ (টগি) ছেলে রনি (২০)।আহতদের জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুই জনকে আসঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এসময়
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ,
আরজু মো:সাজ্জাদ হোসেন বলেন,আজ সকালে ঘন কুয়াশার মাঝে ট্রাক ও অটো চার্জার গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। ট্রাকের ড্রাইভারকে আটক করা হয়েছে।ট্রাক ও চার্জার অটো গাড়ী থানা হেফাজতে আছে।এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট