1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
নারায়নগঞ্জে গ্যাস বিস্ফোরণে বাউফলের একই পরিবারের পাঁচজন নিহত পটুয়াখালীতে ধর্মীয় ভাবগাম্ভির্যে শ্রী রামকৃষ্ণ দেবের বার্ষিক জন্মোৎসব পালিত কুয়াকাটা সৈকতে জীবিত অলিভ রিডলি মা কচ্ছপ উদ্ধার, চিকিৎসা চলছে কলাপাড়ায় মধ্যরাতে জেলেদের জন্য বরাদ্দকৃত ২৬ বস্তা চাল উদ্ধার পটুয়াখালী সদরে সরকারি খাল ভরাট করে ভবন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ অমান্য ভোলায় ২০কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন; সেশনজট কমাতে নতুন সূচি লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি ভোলায় ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ১ কোটি টাকার সামুদ্রিক মাছ জব্দ বাউফলে সাংবাদিককে হত্যার হুমকি: পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, জিডি গ্রহণে অনীহা

ভোলায় স্মার্ট প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

ভোলায় Sustainable Micro Enterprise and Resilient Transformation (SMART) প্রকল্পের আওতায় “Promoting sustainable growth in poultry sub sector through RECP practice” উপ-প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৮ জানুয়ারি) সকালে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর স্মার্ট প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর আয়োজনে সংস্থার হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান। সভাপতিত্ব করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) পরিচালক (মাইক্রোফিন্যান্স) হুমায়ুন কবীর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহমুদ এবং দৌলতখান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভূবন চন্দ্র হালদার।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন জিজেইউএস-এর পরিচালক (লিগাল, অ্যাডভোকেসি ও ট্রেনিং) অ্যাডভোকেট বীথি ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা ও প্রকল্প সম্পর্কের বিস্তারিত তুলে ধরের সহকারী পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী ডা. তরুণ কুমার পাল।
সভায় জিজেইউএস প্রকল্পভুক্ত এলাকার পোল্টি উদ্যোক্তা, ডিলার, বিভিন্ন স্টেকহোল্ডার এবং স্মার্ট প্রকল্পের কর্মকর্তাগন অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা স্মার্ট প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, পোলট্রি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে RECP (Resource Efficient and Cleaner Production) পদ্ধতির চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্পের মাধ্যমে পোলট্রি খাতের উদ্যোক্তারা আরো দক্ষতা ও প্রযুক্তি-নির্ভরতার মাধ্যমে তাদের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন বলে আশা প্রকাশ করেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট