1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান

শ্রীমঙ্গলে অভিযানে অবৈধবালু ব্যবসায়ীসহ ২টি ড্রাম ট্রাক আটক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (২৩শে জানুয়ারি) অভিযানে করে রাত সাড়ে নয়টার সময় এস আই মোঃ দেলোয়ার হোসেনসহ থানা পুলিশের একটি দল উপজেলাধীন ০২নং ভূনবীর ইউপির অন্তর্গত আলিশারকুল সাকিনস্থ ভূনবীর চৌমুহনা হইতে মির্জাপুরগামী রাস্তার নানু মিয়ার বাড়ীর সামনে থেকে ১২ টনি ট্রাকে বিভিন্ন সরকারি ছড়া, জমি এবং হাইল হাওড় থেকে উত্তোলন করে ভর্তি করার সময় অবৈধবালু ব্যবসায়ী ওসমানী নগরের তাজপুর এর বাসিন্দা মৃত মনির আলীর ছেলে মোস্তফা মিয়া (৫৫) ও হবিগঞ্জের শাহেস্তাগঞ্জের মরড়া এর বাসিন্দা মৃত জিতু মিয়ার ছেলে মোঃ ফারুক মিয়া (৩৫)কে আটক করেন এবং ঘটনাস্থল হইতে (ক) একটি সাদা ও নীল রংয়ের ১২ টনি ড্রাম ট্রাক গাড়ী, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২০-৩৭৯০ এবং ড্রাম ট্রাকে রক্ষিত ৮০০ ঘনফুট সিলিকা বালু, মূল্য আনুমানিক ১৬,০০০/-(ষোল হাজার) টাকা, (খ) একটি সাদা ও নীল রংয়ের ১২ টনি ড্রাম ট্রাক গাড়ী, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২৪-৫১৯০ উদ্ধার করিয়া জব্দ তালিকা মূলে জব্দ করেন। এবিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীদ্বয় অবৈধ ভাবে উপজেলার বিভিন্ন সরকারি ছড়া, জমি এবং হাইল হাওড়ের বালু উত্তোলন করে ভূ-প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে আসছে। আজ শুক্রবার গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ঘটনার বিষয়ে নিয়মিত মামলা রুজু করে যথাযথ পুলিশি স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সকালে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট