1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সর্বশেষ :
১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান

স্বপ্নে পাওয়া নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

 

স্বপ্নে মৃত বাবার দেওয়া নির্দেশে এলাকার কবরস্থানে দাফন করা ভাইয়ের লাশ উত্তোলন করে বাবার কবরের পাশে আবারো কবরস্থ করলেন ভাই। সোমবার (২০শে জানুয়ারি) দিবাগত রাতে এমন ঘটনা ঘটেছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যেকর পরিবেশের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, এক সপ্তাহ আগে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে মৃত্যুবরণ করেন আবু আলী (৪০) নামের এক ব্যক্তি। পরে তাকে এনে গ্রামের কবরস্থানে দাফন করা হয়। দাফনের এক সপ্তাহ পর মৃত আবু আলীর ভাই মাহমুদ আলী তার ছেলেকে নিয়ে গোপনে লাশ উত্তোলন করে নিয়ে যান। পরে পরিবারের অন্যান্য সদস্যরা ভোরে এলাকায় লাশ চুরির অপবাদ তোলেন। এ ঘটনার পর গ্রামের লোকজন খুঁজাখুঁজি করে মাহমুদ আলীর বাড়ির পাশ থেকে নতুন কবরের সন্ধান পান। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্থানীয় ইউপি সদস্যসহ ময়মুরুব্বি এসে বিষয়টি প্রশাসনকে অবহিত করেন।

এ বিষয়ে মাহমুদ আলী বলেন, ভাই মারা যাওয়ার পর সবাই বলেন, বাবার কবরের পাশে নিয়ে দাফন করার জন্য। তবে আমি গ্রামের কবরস্থানে দাফন করি। পরে স্বপ্নে দেখি আমার আব্বা বলছেন, ভাইকে যেখানে দাফন করেছি সেখানে তিনি একা ভয় পাচ্ছেন। উনাকে ওই জায়গা থেকে সরিয়ে এনে বাবার কাছে কবরস্থ করতে বলেন। তাই লাশ তুলে স্থানান্তর করেছি।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ বলেন, বিষয়টি ধর্মীয় তাই স্থানীয় আলেম ওলামাদের মাধ্যমে বর্তমানে যেখানে লাশ স্থানান্তর করা হয়েছে সেখানে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট