1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

গত দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্ৰি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। টানা দু’দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো শ্রীমঙ্গলে।

শনিবার (১৮ই জানুয়ারী) সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া কেন্দ্রের অথ্য অনুযায়ী ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ভোর ৬টায় ১১ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। গতকাল‌ ভোর ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৩ ডিগ্ৰি রেকর্ড করা হয়েছিলো।

শীতের দাপটে কাঁপছে সাথে কুয়াশার সঙ্গে হিমেল বাতাসের কারণে প্রয়োজনের বাহিরে বের হচ্ছেন না অনেকেই। তবে খেটে খাওয়া মানুষগুলো জীবিকার তাগিদে সকালেই বেরিয়েছেন কাজের সন্ধানে। দিনের তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষ। বিশেষ করে হাওর পাড়ের বোরো চাষি, দিনমজুর ও চা বাগানের শ্রমিকরা।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী আনিসুর রহমান জানান, গতকাল‌ও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো শ্রীমঙ্গলে। আজ‌ শনিবার ও রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী দিনে শীত আরও বাড়তে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট