1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
জলঢাকায় আরসিসি রাস্তার কাজে চরম অনিয়মের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা, এলাকাবাসীর মানববন্ধন পটুয়াখালীতে পিস স্কুলে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ব্যতিক্রমী মহড়া কুয়াকাটায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলায় র‍্যাবের যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লংগদুতে ‘মিথ্যা সংবাদ সম্মেলনের’ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি বাউফলে দাশপাড়া ইউপিতে নাটকীয়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিম তানহা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত

ভাবীকে খুন করলো দেবর

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

 

পূর্ব শত্রুতার জেরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগান এলাকায় দোকানে ঢুকে বড় ভাবি কারিমা বেগম (৪২)’কে ছুরিকাঘাতে খুন করলো আপন দেবর। নিহত নারী উপজেলার পাত্রখোলা চা বাগানের পূর্বপাড়া দুই নাম্বার এলাকার মর্তু মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাজার লাইন এলাকায় পান দোকানে গিয়ে পান দোকানি ভাবি কারিমা বেগমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুঠিয়ে পড়েন। এসময় বাজারে স্থানীয়রা এগিয়ে আসলে ঘাতক মঞ্জুর মিয়া পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় ঐ নারীকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কনক কান্তি সিনহা বলেন, ছুরিকাঘাতে আহত হওয়া নারী হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তিনি মারা গেছেন।

কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ঘটনাটি শোনার পর পরই পুলিশ ঘটনাস্থলে যায়। ছুরিকাঘাত করে ঘাতক মঞ্জুর মিয়া পালিয়ে গেছে। আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট