1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান

কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

 

উৎসব মুখর পরিবেশে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান- ২০২৫ সম্পন্ন হয়েছে। সোমবার (১৩ই জানুয়ারি) সকাল থেকে শুরু হওয়া উক্ত প্রতিষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত প্রায় তিন শতাধিক ছাত্রীদের উপস্থিতিতে বিদ্যালয়ের হলরুমে ওই নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবীনদের কলম ও চকলেট দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়। নবীন বরণ অনুষ্ঠানে মৌলভীবাজারের কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সোহেল আহমেদ’র উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার মোঃ শফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়’র সহকারী প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন।
নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সুরমান আলী, সহকারী শিক্ষক শাহজাহান আলম।

অনুষ্ঠানে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছমিউর রহমান, ছদরুল আলম, আব্দুল আহাদ, জাহেদা বেগম, সৈয়দা সাজেদা বেগম, মোশাররফ হোসাইন, বিপুল চন্দ্র দাস সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছাত্রীদের উদ্দ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট