1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বরিশালে সাড়ে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

অবৈধপথে ৪০ হাজার শলাকা সিগারেটসহ আটক-২

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধপথে আসা ২০০০ প্যাকেট বিদেশী সিগারেটসহ দু’জনকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন কুলাউড়া উপজেলার ঢালিয়া গ্রামের শামিম আহমেদ (২৬) এবং আমুলী গ্রামের সুমন আহমেদ (৪০)।

গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১০ই জানুয়ারি) বিকেলে কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা টু মুন্সিবাজার রোডে একটি প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি করে অবৈধপথে আসা এ সিগারেটগুলো জব্দ করা হয়। জব্দকৃত সিগারেট আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, থানা পুলিশের বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি ORIS ব্র‍্যান্ডের ২০০০ প্যাকেটে মোট ৪০,০০০ শলাকা সিগারেট এবং টয়োটা ব্র‍্যান্ডের একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটককৃত দু’জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট