1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
জলঢাকা উপজেলায় বিট পুলিশিং সেবার গতি বেড়েছে ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ভোলায় ‘শিক্ষা সুরক্ষা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ভোলায় গাঁজাসহ মাদক কারবারি আটক দুমকিতে কালবৈশাখীর তাণ্ডব: গাছ উপড়ে দুই দোকান বিধ্বস্ত, বড় ক্ষতি পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ততার আহ্বান ভোলায় মাস্টার ক্রাফটস পার্সনদের রিফ্রেশার প্রশিক্ষণ ভোলায় কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত, সড়কে গাছ উপড়ে ভোগান্তি কলাপাড়ায় নারী পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু, স্বামীর দাবি আত্মহত্যা ভোলায় শিক্ষা উন্নয়নে শিশুক্লাব গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য গাজী মারুফের জানাযা সম্পন্ন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজার জেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপি’র সদ্য সাবেক কমিটির ছাত্র-বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী মারুফ আহমেদ (৪৭) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

গত সোমবার (৬ই জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ অসুস্থ হলে শহরের লাইফ লাইন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবার সূত্রের বরাতে জানা যায়, পরিবারের অন্যান্য সদস্য ইংল্যান্ড থেকে আসার পর আজ বুধবার (৮ই জানুয়ারি) সকাল ১১টায় নামাজের জানাযা শেষে দুপুর ২টার দিকে উপস্থিত মেহমানদের শিরনি খাওয়ানো হয়।
জানাযা অনুষ্ঠানে হাজার হাজার মানুষ দল মত নির্বিশেষে শেষ দেখা দেখতে ও নামাজে সরিক হন।

তার দীর্ঘ রাজনৈতিক জীবনে নানান ঘাত-প্রতিঘাতের মধ্যে ফ্যাসিস্ট পতিত স্বৈরাচারী সরকারের আমলে অসংখ্য রাজনৈতিক হয়রানি মূলক মামলার গ্লানি টানতে হয় রাজনৈতিক জীবনে। মৃত্যুকালে দুই ছোট্ট শিশু সন্তান, স্ত্রী, আত্মীয়-স্বজনসহ অসংখ্যগুণাগ্রাহী রেখে গেছেন। বিনয়ী ও সদালাপী গাজী মারুফের মৃত্যুতে জেলা জুড়ে তার রাজনৈতিক সহকর্মীদের মাঝে শোকের ছায়ায় নিমজ্জিত হয়ে আছে।
উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কমিটির
সিলেট বিভিগীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সিলেট বিভাগীয় বিএনপি’র সহ সাংগঠনিক মিফতা সিদ্দিকী,জেলা বিএনপি’র আহ্বায়ক ফজলুল করিম ময়ূন, জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, যুক্তরাজ্যে জাতীয়তাবাদী ফেডারেল কমিটি ও শ্রীমঙ্গল উপজেলা সাবেক সভাপতি জালাল উদ্দিন জিপু, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি অন্যতম আহ্বায়ক পৌরসভার সাবেক তিন বারের কাউন্সিলর সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নামাজের জানাযাতে জেলা, উপজেলা এবং কেন্দ্রীয় বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট