1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর

মৌলভীবাজারে গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রমের মূর্তি ভাংচুর লুটপাট

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার আদিত্যের মহাল এলাকার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রমের সেবায়েত’কে ধাক্কা মেরে মাটিতে ফেলে ভেতরে প্রবেশ করে স্থানীয় উশৃঙ্খল প্রকৃতির যুবক জাকির হোসেন টিপু মূর্তি ভাংচুর, সেবাশ্রমের দানের টাকা ও মহাপ্রভুর মুর্তির পরিধানকৃত স্বর্ণালংকার লুট করে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি। ঘটনার ঠিক ৩ ঘন্টার মধ্যে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।

বুধবার (১লা জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সেবাশ্রমের সভাপতি কৃপাসিন্ধু দত্ত থানায় মামলা করেছেন। জাকির হোসেন টিপু উপজেলার গাজিটেকা (আদিত্যের মহাল অংশ) এলাকার মৃত আব্দুল ওয়াহিদের ছেলে এবং বড়লেখা হাজীগঞ্জ বাজারের এক ব্যবসায়ি।

এদিকে সেবাশ্রমে অনধিকার প্রবেশ করে মূর্তি ভাংচুর, টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনার খবর পেয়েই ঘটনাস্থল পরির্শন করেছেন ইউএনও তাহমিনা আক্তার, পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. কামরুল হাসান, থানার ওসি মো. আব্দুল কাইয়ুম, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ প্রমুখ।

জানা গেছে, লীলা রানী দত্ত বড়লেখা পৌরসভাস্থ আদিত্যের মহাল শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রমের সেবায়েত প্রতিদিনের ন্যায় তিনি বুধবার সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটের সময় সেবাশ্রমে পূজা অর্চনাকালিন জাকির হোসেন টিপু কৃষ্ণ কৃষ্ণ নাম জপে জপে সেবাশ্রমে প্রবেশ করতে চাইলে তিনি তাকে স্নান করে এসেছেন কি না জিজ্ঞেস করে তার পথ আগলে ধরেন।

এ সময় জাকির হোসেন টিপু সেবায়েত লীলা রানী দত্তের মাথায় আঘাত করে ও ধাক্কা দিয়ে মাটিতে ফেলে মন্দিরে জোর পূর্বক প্রবেশ করে মন্দিরে থাকা ২টি মহাপ্রভুর মূর্তি ভাংচুর করে ক্ষতি সাধন করে। সেবাশ্রমের প্রণামী বাক্সের নগদ টাকা, মুর্তির গায়ে পরিধানকৃত স্বর্ণ ও রৌপ্যালংকার নিয়ে মোটরসাইকেলযোগে সে দ্রুত পালিয়ে যায়।

বড়লেখা থানার ওসি মো. আব্দুল কাইয়ুম জানান, ঘটনার খবর পেয়েই তিনি সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার ঠিক ৩ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে ঘটনাকারি যুবককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এ ঘটনার স্বীকারোক্তি দিয়েছে। ঘটনার সাথে আর কারো সম্পৃক্ততা কিংবা যোগসূত্র রয়েছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট