1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময়

জলঢাকায় গণ সংবর্ধনায় ভূষিত হলেন আইনজীবী এ্যাড. আল মাসুদ চৌধুরী

জসিনুর রহমান জলঢাকা (নীলফামারী)প্রতিনিধি :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ( পি.পি ) নিযুক্ত হওয়ায় জলঢাকায় নিজ জন্মভূমি বালাগ্রামের সর্বস্তরের মানুষের নিকট গণ সংবর্ধনায় ভূষিত হলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগীয় বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী। এ উপলক্ষে মঙ্গলবার বিকালে বালাগ্রাম ইউনিয়নবাসীর সার্বিক আয়োজনে ও মৎস্যজীবী দল সহ-সভাপতি মোশরেফুল হাবীব চৌধুরীর তত্বাবধানে পূর্ব বালাগ্রাম চৌরাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক গণ সংবর্ধনার আয়োজন করা হয়। জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ( টেক.) ইঞ্জিনিয়ার এম.জেড মিঠুল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও এস আলী অটো রাইস মিলের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব সৈয়দ আলী। সমাজ সেবক সাতিল রেজওয়ান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহ্ জাহান কবীর লেলিন, ছাত্রনেতা আব্দুস সোবহান, আলমগীর হোসেন, হেমায়েত আলম নবেল চৌধুরী, হারুন অর-রশীদ, এ.কে.এম রেজাউল করিম বাহাদুর চৌধুরী, সরওয়ার আলী মানিক চৌধুরী, মাজেদুল ইসলাম চৌধুরী, আসাদুজ্জামান সুমন চৌধুরী, সাবেক ইউপি সদস্য রেয়াজুল ইসলাম প্রমুখ। গণ সংবর্ধনা পেয়ে এ্যাড. আল মাসুম চৌধুরী বলেন, আজ নিজ জন্মভূমিতে যে সম্মান পেলাম তা চিরস্মরণীয়। এর প্রতিদান আমি আমার গ্রামবাসী দিব ইনশ্বা আল্লাহ্। প্রধান অতিথি’র বক্তব্যে আলহাজ্ব সৈয়দ আলী বলেন, এ অঞ্চলের মানুষের আগামীর প্রত্যাশা পুরনের সূর্য সন্তান এ্যাড. আল মাসুদ চৌধুরী। আশা রাখি যে পদায়নে ভূষিত হয়েছেন মাসুদ চৌধুরী তার প্রতিফলন ঘটাবেন তিনি। আমি উত্তর উত্তর সফলতা কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট