1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান

মৌলভীবাজারে জাসাসে’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারে র‌্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল (জাসাস) এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (২৭শে ডিসেম্বর) বিকালে শহরের শাহ-মোস্তফা সড়কে জাসাস এর কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষে আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস’র আহ্বায়ক মো. শামসুল ইসলাম রাসেল এর সভাপতিত্বে ও সদস্য সচিব জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন।

এতে বিশেষ অতিথি ছিলেন, সাবেক পৌর বিএনপি’র সিনিয়রসহ-সভাপতি সৈয়দ মমসাদ আহমদ, সাবেক জাসাসের সভাপতি ও থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সাবেক জাসাসের সাধারণ সম্পাদক ও পৌর বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক সরয়োর মজুমদার ইমন, সাবেক যুবদল নেতা মো.শাহজাহান মিয়া, জেলা জাসাস’রযুগ্ম- আহ্বায়ক জাকির হোসেন, মাকসুদ আশরাফ রুহেল, জাহাঙ্গীর আহমদ, সাবেক জাসাস নেতা জারাজিস খাঁন প্রমূখ।
এ সময় জেলার ৭টি উপজেলা জাসাসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিএনপি, শ্রমিকদল, সেচ্ছাসেবক দল সহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন পরিচালনা করেন জাসাস শিল্পীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট