1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় নিরাপদ দুধ ও দুগ্ধজাত পণ্যের পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ভোলায় ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার অভিযোগ, স্ত্রী-সন্তান উদ্ধারে সহায়তা চাইলেন প্রবাসী যুবদলের নতুন কমিটি ঘোষণায় পটুয়াখালীতে আনন্দ মিছিল পড়ালেখা নিয়ে শাশুড়ির সঙ্গে বিরোধ, ভোলায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধর ও গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ পটুয়াখালীতে পচা খাবার বিক্রির দায়ে ফাস্টফুড রেস্তোরাঁ সিলগালা, জরিমানা ২০ হাজার টাকা কুয়াকাটায় ৯৯ পিস ইয়াবা ও ৫৩ হাজার টাকা উদ্ধার, আটক ২ বাউফলে অবৈধ বালু উত্তোলন: ইউপি চেয়ারম্যানের ভাইয়ের জেল-জরিমানা বাউফলে এসিল্যান্ডের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে আটক জামায়াত নেতা থানায় হস্তান্তরের পর মুক্ত; ওসির দাবি, ‘আসামি পাইনি’ ভোলার বিসিক শিল্প নগরীতে ব্যবসায়ীকে আটকে নির্যাতন ও সাদা চেকে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

হত্যা ও মাদক মামলাসহ দুমকিতে সাবেক উপজেলা চেয়ারম্যান আটক

মো.সুমন মৃধা দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

বাগেরহাটের কচুয়ায় চাঞ্চল্যকর মুক্তা শেখ হত্যাসহ একাধিক মামলার পালাতক আসামী সাবেক উপজেলা চেয়ারম্যান মেহেদি হাসান বাবু(৩৮) কে গ্রেফতার করেছে দুমকি থানা পুলিশ। গতবুধবার গভীর রাতে পটুয়াখালীর দুমকি থানা পুলিশ লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজায় তাকে গ্রেফতার করেন।
থানা পুলিশ সূত্র জানায়, কুয়াকাটা থেকে নিজ প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-খ ১৩-১৬৩১) পায়রা সেতুর টোলপ্লাজা অতিক্রমকালে টহল পুলিশের হাতে মদ্যেপাবস্থায় সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান বাবু আটক হন। তার বিরুদ্ধে বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় ২০১৫সালে যুবদলকর্মী মুক্তা শেখ হত্যা, মাদক ব্যবসাসহ একাধিক মামলা রয়েছে।
সূত্রটি আরও জানায়, গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের পর পরই সারা দেশের ন্যায় বাগেরহাটের কচুয়া উপজেলা চেয়ারম্যান মেহেদী হাসান বাবুসহ মামলার অন্যান্য আসামীরা গা-ঢাকা দেয়। সে পটুয়াখালী শহর, কলাপাড়া ও কুয়াকাটায় আত্মগোপনে ছিলেন। পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে বুধবার সন্ধ্যায় কুয়াকাটা সীবিচে ভ্রমণকালে নিজেই ফেসবুকে লাইভ প্রচার করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন লাইভ প্রচার দেখে মুক্তা শেখ হত্যা মামলার বাদীসহ স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও থানা পুলিশের টনক নড়ে। খবর পেয়ে কুয়াকাটায় বিএনপি নেতা-কর্মীরা ধাওয়া দিলে অবস্থা বেগতিক দেখে পরিবারের সবাইকে রেখে মেহেদী হাসান বাবু তার গাড়ী নিয়ে মদ্যেপ অবস্থায় দ্রত বেগে বরিশালের দিকে পালানোর চেষ্টা করছিল। পায়রা সেতুর রোড ডিভাইডারে ঠেকে গেলে টোল কতৃপক্ষ তাদের আটকে রেখে পুলিশে দেয়।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, বাগেরহাটের পুলিশ সুপার ও কচুয়া থানা পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে তাকে (মেহেদী হাসান বাবু) গ্রেফতার করা হয়েছে। কচুয়া থানা পুলিশ ইতোমধ্যে রওয়ানা দিয়ে দুমকির পথে রয়েছে। ধৃত আসামিকে কচুয়া থানায় হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট