1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটায় সাংবাদিকের ওপর হাতুড়িপেটার অভিযোগ, আহত অবস্থায় বরিশালে প্রেরণ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমেদকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব স্বচ্ছতা ও সেবার মান বাড়াতে জিজেইউএসের বার্ষিক কর্মী সম্মেলন, অগ্রযাত্রার অঙ্গীকার আউলিয়াপুরে কুকুর পিটিয়ে হত্যার প্রতিবাদে ‘তারুণ্যে আউলিয়াপুর’-এর বিবৃতি, তদন্তের দাবি মাদক বহনে রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ পটুয়াখালীর দশমিনায় নিখোঁজের এক দিন পর পরিত্যক্ত ভিটায় বৃদ্ধের লাশ উদ্ধার ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই’র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ ভোলায় ‘স্বপন বাহিনী’ প্রধান অস্ত্রসহ আটক বরিশালে নদীভাঙনে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

পটুয়াখালীতে পচা খাবার বিক্রির দায়ে ফাস্টফুড রেস্তোরাঁ সিলগালা, জরিমানা ২০ হাজার টাকা

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

পটুয়াখালী শহরে পচা ও বাসি খাবার মজুদ ও বিক্রির অভিযোগে ‘চাই পাই’ নামে একটি ফাস্টফুড রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৭ জুন) বিকেলে শহরের তিতাস মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর নির্দেশনায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে রেস্তোরাঁটির সংরক্ষণাগারে পচা ও ছত্রাকাক্রান্ত পিৎজা, বার্গার, রুটি এবং বাসি মেয়োনিজ মজুদ পাওয়া যায়। এসব খাদ্যদ্রব্য জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি জনস্বার্থে রেস্তোরাঁটি সিলগালা করে দেওয়া হয়।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত শহরের অন্যান্য হোটেল ও রেস্তোরাঁ মালিকদের নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও ভেজালমুক্ত খাদ্য প্রস্তুত ও বিক্রয়ের বিষয়ে কঠোর সতর্কবার্তা দেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট