1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটায় সাংবাদিকের ওপর হাতুড়িপেটার অভিযোগ, আহত অবস্থায় বরিশালে প্রেরণ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমেদকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব স্বচ্ছতা ও সেবার মান বাড়াতে জিজেইউএসের বার্ষিক কর্মী সম্মেলন, অগ্রযাত্রার অঙ্গীকার আউলিয়াপুরে কুকুর পিটিয়ে হত্যার প্রতিবাদে ‘তারুণ্যে আউলিয়াপুর’-এর বিবৃতি, তদন্তের দাবি মাদক বহনে রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ পটুয়াখালীর দশমিনায় নিখোঁজের এক দিন পর পরিত্যক্ত ভিটায় বৃদ্ধের লাশ উদ্ধার ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই’র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ ভোলায় ‘স্বপন বাহিনী’ প্রধান অস্ত্রসহ আটক বরিশালে নদীভাঙনে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

পড়ালেখা নিয়ে শাশুড়ির সঙ্গে বিরোধ, ভোলায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

ভোলার দৌলতখানে পারিবারিক বিরোধের জের ধরে রিজভী বেগম (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার চরপাতা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত রিজভী এক ওমান প্রবাসীর স্ত্রী।

নিহত রিজভী বেগম উপজেলার চরপাতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নলগোড়া এলাকার মাতব্বর বাড়ির ওমান প্রবাসী সুমন মিয়ার স্ত্রী। তার পিতার বাড়ি একই উপজেলার চর খলিফা ইউনিয়নের কলাকোপা গ্রামে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে মোবাইল ফোনে পারিবারিকভাবে সুমন মিয়ার সঙ্গে রিজভীর বিয়ে হয়। বিয়ের পর থেকে তিনি শ্বশুরবাড়িতে থাকতেন এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। সম্প্রতি তার অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল।

অভিযোগ রয়েছে, পড়ালেখা ও পরীক্ষায় অংশগ্রহণকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে শাশুড়ির সঙ্গে রিজভীর পারিবারিক বিরোধ চলছিল। সোমবার সকালে এ বিষয় নিয়ে শাশুড়ির সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এর জের ধরে বিকেলের দিকে অভিমান করে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে চলছে স্বজনদের আহাজারি।

খবর পেয়ে দৌলতখান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে দৌলতখান থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দাস বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। তদন্তসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট