1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

সাংবাদিক হত্যায় পুলিশ কর্মকর্তা সাদেক কাওছার দস্তগীর গ্রেপ্তার

তিমির বনিক,স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

 

সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯শে জুলাই পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম আবু তুরাব হত্যা মামলার আসামি এসএমপির সাবেক অতিরিক্ত উপ-কমিশনার সাদেক কাওছার দস্তগীরকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮ই ডিসেম্বর) মৌলভীবাজারের শেরপুর থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআই সিলেট জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান দস্তগীরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পিবিআইয়ের একটি দল পুলিশের সাবেক কর্মকর্তা সাদেক কাওছার দস্তগীরকে নিয়ে সিলেটের দিকে রওয়ানা হয়েছে। বৃহস্পতিবার(১৯শে ডিসেম্বর) তাকে আদালতে হাজির করা হবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯শে জুলাই সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত হন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সিলেট প্রতিনিধি এটিএম তুবার। এ ঘটনায় তুরাবের ভাই বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় দুটি মামলা দায়ের করেন। এর আগে এ মামলায় এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করে পিবিআই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট